মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লাগেজ থেকে টাকা চুরি বিমানবন্দর কর্মকর্তাদের, ভিডিও ভাইরাল

লাগেজ থেকে টাকা চুরি বিমানবন্দর কর্মকর্তাদের, ভিডিও ভাইরাল

অনুসন্ধান ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত দুই পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) কর্মকর্তার যাত্রীর ব্যাগ থেকে টাকা ও অন্যান্য আইটেম চুরি করার ভিডিও ভাইরাল হয়েছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীর লাগেজ থেকে গত ২৯ জুন বিমানবন্দরের ওই দুই জন কর্মকর্তা ৬০০ ডলার চুরি করেছেন। অভিযুক্ত দুইজন কর্মকর্তা হচ্ছেন ২০ বছর বয়সী জসু গনজালেজ এবং ৩৩ বছরের লাবারিয়াস উইলিয়ামস। পরবর্তীতে তদন্তের সময় জুলাই মাসে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে চেক পয়েন্টে যাত্রীর ওয়ালেট এবং পার্স যখন এক্স-রে মেশিন দিয়ে চেক করা হচ্ছিল তখন ওই দুইজন কর্মকর্তা সেখান থেকে টাকা সরিয়ে নেয়। ভিডিওতে দেখা যায়, একজন কর্মকর্তা যাত্রীর ওয়ালেট থেকে টাকা সরিয়ে নিয়ে তার পকেটে রাখছেন।

ইতিমধ্যে অভিযুক্ত দুইজনেই তাদের চুরির কথা স্বীকার করেছেন। তারা স্বীকার করেছেন দুইজনে মিলে প্রতিদিন গড়ে যাত্রীদের লাগেজ থেকে এক হাজার ডলার চুরি করতেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯