মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খেলা দেখে টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিল সাপুড়েরা

খেলা দেখে টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিল সাপুড়েরা

অনুসন্ধান ডেস্ক:: একসময় গ্রামে-গঞ্জে সাপের খেলা দেখাতেন সাপুড়েরা। বিনিময়ে তাঁদের দিতে হতো অর্থ-কড়ি বা চাল-কুঁড়ো। না দিলে ঘরে বা গায়ের মধ্যে সাপ ছেড়ে দেওয়ার ভয় দেখাতেন, কিন্তু ছেড়ে দিতেন না। সর্বোচ্চ মনে মনে অভিশাপ দিয়েই গ্রাম ছাড়তেন।

কিন্তু ভারতে এক ট্রেনের মধ্যে খেলা দেখিয়ে মনমতো টাকা না পেয়ে সাপুড়েরা সত্যি সত্যি বগির মধ্যে সাপ ছেড়ে দিয়েছেন। তা দেখে প্রাণে বাঁচতে ছোটাছুটি করে যাত্রীরা। ভয়ানক এ ঘটনা ভারতের হাওড়া থেকে গোয়ালিয়রে যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসের ট্রেনে ঘটেছে।

ট্রেনটি যখন চলছিল, তখন একদল সাপুড়ে ওঠেন। উঠেই সাপের খেলা দেখাতে শুরু করেন তাঁরা। খেলা দেখানো শেষে টাকা দিতে রাজি না হওয়ায় রেগে যান সাপুড়েরা। যাত্রীদের সঙ্গে শুরু হয় তর্কবিতর্ক। একপর্যায়ে সাপ ছেড়ে দেন ট্রেনের ভেতরে। এতে বিপদের মধ্যে পড়ে যায় যাত্রীরা।

ট্রেনের ভেতরে এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ। ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ নামতেও পারছিল না। এরই মধ্যে যাত্রী রেলওয়ে কন্ট্রোলরুমে ফোন করেন। পরে ট্রেন থামালে সাপুড়েরা সাপ নিয়ে স্টেশনে নেমে পড়েন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯