মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিরিয়ানিতে বাড়তি সালাদ চাওয়ায় পিটিয়ে হত্যা

বিরিয়ানিতে বাড়তি সালাদ চাওয়ায় পিটিয়ে হত্যা

অনুসন্ধান ডেস্ক:: বিরিয়ানির সঙ্গে বাড়তি রাইতা সালাদ চাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। মারধরের এক পর্যায়ে তার মৃত্যুও হয়। রবিবার ভারতের হায়দ্রাবাদের এক রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শহরের মেরিডিয়ান বিরিয়ানি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিয়াকত। খাওয়ার সময় রাইতা চাওয়াকে কেন্দ্র করে রেস্তোরাঁর এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সহিংস রুপ নেয় এবং লিয়াকতকে পিটিয়ে মেরে ফেলা হয়।

পুলিশ জানায়, লিয়াকত ও তার বন্ধুরা যখন রেস্তোরাঁয় খেতে যান তখন তারা স্বাভাবিক অবস্থায় ছিলেন না। কর্মীদের দাবি কারা মদ্যপ ছিলেন। তারা বিরিয়ানি প্যাকেট করে নিয়ে যেতে চান। একটা সময় রেস্তোরাকর্মীদের গালমন্দও করতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এরপর বুকে ব্যাথা নিয়ে থানায় যান লিয়াকত ও তার বন্ধুরা। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯