মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গলায় সাপ জড়িয়ে জন্মদিন পালন করলেন নেতা!

গলায় সাপ জড়িয়ে জন্মদিন পালন করলেন নেতা!

অনুসন্ধান ডেস্ক: নেতার জন্মদিন ছিল, তা পালন করার জন্য সমর্থকরা মালা নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সেই মালা না পরে তিনি সাপ গলায় জড়িয়ে নেন। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর আনন্দবাজারের।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের শেওপুরের কংগ্রেস বিধায়ক বাবু জান্দেল। গতকাল শুক্রবার তার জন্মদিন ছিল। সেই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে দলের কর্মী-সমর্থকরা বাড়িতে হাজির হন। এদের অনেকে ফুলের তোড়া, মালা নিয়ে এসেছিলেন শুভেচ্ছা জানাতে।

তবে বাবু জান্দেল আগেই বাড়িতে এক সাপুড়েকে ডেকে এনেছিলেন। সবাই যখন তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন, সেইসময় তিনি মালা পরতে অস্বীকৃতি জানান। এনিয়ে প্রথমে সবাই অবাক হন। এরপরই বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়।

ভিড়ের মধ্যে থেকে সাপুড়েকে ডাকেন জান্দেল। সাপুড়ের হাতে একটি ঢাকনা দেওয়া ঝুড়ি ছিল। এসময় সাপুড়েকে তিনি ঝুড়ি থেকে সাপ বের করতে বলেন। নির্দেশমতো সাপুড়ে একটি সাপ বের করে বিধায়কের গলায় জড়িয়ে দেন। এতে সবাই চমকে গেলেও বিধায়ক ছিলেন নির্বিকার।

এমনভাবে জন্মদিন পালনের কারণ হিসেবে জান্দেল বলেছেন, জাঁকজমক নয়, খুব সাধারণভাবে জন্মদিন পালন করতে চেয়েছি। পশুপ্রাণীদের আমি ভালবাসি। আমার বাগানে জুঁই ফুলের একটি গাছ আছে। সেখানে মাঝেমধ্যেই সাপ আসে। আবার ভগবান শিবের গলাতেও সাপ জড়ানো থাকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার জন্মদিন এভাবে পালন করলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯