বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাত বছর সংস্যার করার পর খাদিজা আক্তার লাইজুর মৃত্যুু;

সাত বছর সংস্যার করার পর খাদিজা আক্তার লাইজুর মৃত্যুু;

ভোলা প্রতিনিধি :: ভোলা সদর উপজেলার, পৌরসভা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার মেয়ে খাদিজা আক্তার লাইজুর(২৬) ২০১৩ সালে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃহান্নানকে।

এ বিয়েতে লাইজু আক্তারের পরিবারের মত না থাকায় তারা প্রথমে মেনে নিতে পারেনি। পরে স্বামী মোঃ হান্নান তাকে নিয়ে ঢাকা শহরের মিরপুর ২ এ অবস্হান করে।

৬ মাস সেখানে থাকার পর দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে নিয়ে আসেন স্বামী মোঃ হান্নান। সেখানে ও ঠাই হয়নি খাদিজা আক্তার লিজার। অবশেষে নিজের বাড়িতেই থাকতে হয়েছে ৬ বছর ধরে।

এরই মধ্য বিবাহের দুই বছর পরে সেই ঘরে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান মোঃ হামিদ। ভাগ্যের কি নির্মম পরিহাস জন্মের ১ বছর পরেই মোঃ হামিদ মারা যায়। এদিকে স্বামী হান্নান চাকরি করে ঢাকা শহরে গ্রীন লাইন কম্পানিতে। চাকরি করার পাশাপাশি সে সম্পর্ক সৃষ্টি করে তার এক সহকর্মীর সাথে।

বিষয়টি খাদিজা আক্তার লাইজু জানতে পারলে প্রতিবাদ করাতে স্বামী হান্নান
লাইজু আক্তারের নিজ বাড়িতে এক মাস পূর্বে তাকে গুরুতর আহত করে।

অতঃপর তাকে ২৪/০১/২০২০ সালে পরিকল্পনা করে মিরপুর ২ এ হান্নানের চাচার বাড়িতে নিয়ে লাইজুকে। লাইজু আক্তারের ছোট ভাই মোঃ ইমন অনুসন্ধান ২৪কে জানান ” গতকাল ০৪/০২/২০২০ দুপুর ২:০০ টার দিকে আমি (ইমন) আমার বোনের সাথে কথা বলি।

বিকেল ৫ টায় আমি আবার ফোন করলে আমার বোনের ফোন বন্ধ পাই।

বারংবার চেষ্টা করার পরও আমরা তার সাথে যোগাযোগ করতে ব্যার্থ হই।

অবশেষে সন্ধ্যা ৭:৩০ মিনিটে একটি অজ্ঞাত ফোন নাম্বার থেকে আমাদের জানায় যে লাইজু আক্তার গলায় ফাসি দিয়েছে। ইমন অনুসন্ধান ২৪কে আরো জানান ” আমার বোনের মৃত্যু গলায় ফাঁসিতে নয় এটি একটি পরিকল্পিত খুন।

হান্নান আমার বোনকে মেরে ফেলার পরিকল্পনা করে তাকে বাড়ি থেকে ঢাকা নিয়ে গিয়েছে। নতুন সম্পর্ক গড়া সহকর্মীকে বিয়ে করার জন্য লাইজু আক্তারকে স্বামী হান্নান আঘাত করে মেরে ফেলেছেন এমনটাই জানিয়েছেন ইমন আহম্মেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯