শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বৈরী আবহাওয়ায় কমেছে ইলিশের সরবরাহ, বেড়েছে দাম

বৈরী আবহাওয়ায় কমেছে ইলিশের সরবরাহ, বেড়েছে দাম

অনুসন্ধান ডেস্ক:: মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রে টিকতে না পেরে দুই দিন আগেই মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। এতে মৎস্য বন্দরে কমেছে ইলিশের সরবরাহ। বেড়েছে দাম। চড়া দামে ইলিশ বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

তবে মৎস্য বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময় জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ।মহিপুর ও আলীপুর মৎস্য আড়তগুলোতে গিয়ে দেখা গেছে, ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা, ৮০০ গ্রাম ১ হাজার ২০০ এবং ৬০০ গ্রাম ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। জাটকা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মহিপুরের জেলে আ. জলিল বলেন, ‘কিনারায় চর পড়ায় মাছ পাওয়া যাচ্ছে না। গভীর সমুদ্রে মাছ পড়ে তা-ও আবার আবহাওয়া বিপক্ষে থাকায় সাগরে যেতে পারি না।’ মহিপুরের এক আড়তমালিক লুনা আকন বলেন, ‘এভাবে যদি মাছ না পড়ে আর আবহাওয়াও বিপক্ষে থাকে তাহলে মাছের দাম আরও বেড়ে যাবে। আমরা আড়তমালিকেরা হতাশায় আছি।’

আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, মৌসুমের শুরুতে তেমন ইলিশ না পড়লেও এখন মাছের সরবরাহ ভালো ছিল। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারছেন না।

ইতিমধ্যে বেশির ভাগ মাছ ধরা ট্রলার মহিপুর আলীপুর শিববাড়িয়া নদীর পোতাশ্রয় আশ্রয় নিয়েছে। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে জেলেদের জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জালে মাছ পড়লেই দাম কমে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯