রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :: “রাজনীতির শেষ বলতে কিছুই নেই ” আর হ্যা সেই কথাই বলছিলাম পিরোজপুর জেলা আওয়ামী লীগের রাজনীতির হালচিত্র নিয়ে।
গত দুই বছর ধরে জেলা আওয়ামীলীগের রাজনীতির মাঠ ছিলো বেশ উত্তপ্ত। নেতৃত্বের ভূমিকায় কঠিন যুদ্ধে নেমেছিল একই পরিবারের আপন ভাইয়েরা। এক প্রান্তে ছিলেন দক্ষিণ বঙ্গের সাহসী নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল এম পি। আর অপর দিকে ছিলেন পিরোজপুর পৌরসভার জনপ্রিয় মেয়র আঃ মালেক। রাজনৈতিক ইমেজ ও ক্ষমতার দাপটে আপন ভাইও চিরশত্রু হয় যায় মাঝে মাঝে।
আর সেই সূত্র ধরেই আওয়ামী লীগের একটি পক্ষ আউয়াল ও মালেকের এন্ট্রি বিরোধী শীর্ষ নেতারা আদার জল খেয়ে রাজনৈতিক মাঠে চষে নেড়ান।
গত সংসদ নির্বাচনের প্রার্থী যুদ্ধে নামেন কৌশলে । কথায় আছে, ” ঘরের শত্রু মহা ভয়ংকর “। আর সেই সূত্র ধরেই দাপুটে নেতা এম পি ও স্পষ্ট ভাষার সাহসী নেতা হয়েও এক সময়ে বেশ একলা হয়ে পড়েন। নির্বাচনের প্রার্থী যুদ্ধে হেরে যান সময়ের সাহসী নেতা এ কে এম আউয়াল ।
এদিকে সময়ের সাথে সাথে পরিবর্তন আসে জেলার নেতা কর্মীদের মাঝে। আর বড় পরিবর্তন হয় পিরোজপুরের নেতৃত্বের শক্ত ঘাটি খ্যাত আউয়াল মালেক পরিবারের মধ্যে। আর এটাই হল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ।
কথায় বলে, ” আজকে রাজা কালকে ফকির ” আর সেই তলানিতে নেমে যান সাবেক সংসদ এ কে এম আউয়াল। তবে ইতিহাস বলেও কথা আছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে। কখন কার ভাগ্যে কি লেখা আছে তা বিধাতাই ভালো জানেন।
নইলে গত এক বছরের জেলা আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে অনেক পরিবর্তন এসেছে। সুমতি ও দুরদর্শিতার ছাপ এসেছে আউয়াল পরিবারের মধ্যে। স্ব স্ব বোধহয় পরিবারের শীর্ষ নেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে মহা মিলন মেলার।
আর সেই সূত্র ধরেই চলতি সময়ে সঠিক ভাবে আগাচ্ছে জেলার রাজনীতি। চমক ছিলো স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে।
এ ব্যাপারে জেলার রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বিগত সময়ে ভাইয়ের ভাইয়ের দ্বন্ধে জেলাবাসী পেয়েছে একজন পাকাপোক্ত ও সময় উপযোগী দক্ষ নেতা এ্যাড. শ ম রেজাউল করিমকে। সময়ের সাথে সাথে জেলাবাসীর জন্য আর বড় চমক ছিলো মন্ত্রীত্ব পাওয়ায়। বিভাগের মধ্যে একমাত্র মন্ত্রী হলেন জেলার ও কেন্দ্রীয় নেতা শ ম রেজাউল করিম।
পাশাপাশি জেলার রাজনীতির মাঠে চলতি সময়ে বড় চমক রাজনৈতিক পরিবেশে ভাইদের মধ্যে মহা মিলনের সৃষ্টি। তিন ভাইয়ের মধ্যে চমৎকার পরিবেশ বিরাজ করছে জেলার রাজনীতির মাঠে। আর সেই সূত্র ধরেই উপজেলা ও জেলার রাজনীতির মাঠ বেশ চাঙা ভাব পরিলক্ষিত হচ্ছে সময়ের সাথে সাথে। আরও চমক দুই ভাইয়ের নেতা কর্মীদের শো ডাউন।
আর এখানেও শীর্ষে জেলার আওয়ামী লীগের রাজনীতির নুতন মেরুকরনে সভাপতি ও সাবেক সংসদ এ কে এম আউয়াল। আর দেখা যাক তৃতীয় পর্বে পাঠকদের জন্য কি থাকে নূতনত্ব।