মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যানজট থেকে বাঁচতে ফুটওভারব্রিজে অটোরিকশা!

যানজট থেকে বাঁচতে ফুটওভারব্রিজে অটোরিকশা!

অনুসন্ধান ডেস্ক:: রাস্তায় প্রচণ্ড জ্যাম, গন্তব্যে কখন পৌঁছাবেন ঠিক নেই। আর তর সইতে না পেরে তাই ফুটওভারব্রিজে অটোরিকশা উঠিয়ে দিলেন চালক। ভারতের রাজধানী দিল্লির দক্ষিণে এক এলাকায় এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ওই চালককে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার অটোরিকশা চালকের এই কাণ্ড ভিডিও করেন পথচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ওভারব্রিজের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে অটোরিকশা। ভয়ে সরে যাচ্ছেন পথচারীরা।

পুলিশ জানায়, ‘আমরা অটোরিকশা চালককে খুঁজে বের করেছি। ২৫ বছর বয়সী ওই যুবকের নাম মুন্না। তার আত্মীয় অমিতকেও আটক করা হয়েছে।’ মুন্না দাবি করেছে, তার মা অসুস্থ ছিল। দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য তিনি গাড়ি ফুটওভারব্রিজে উঠিয়ে দেন।

পুলিশের উপকমিশনার চন্দন চৌধুরী বলেন, মুন্নাকে ওভারব্রিজে অটোরিকশা ওঠানোর জন্য আটক করা হয়েছে। আর অমিত ধাক্কা মেরে সেই অটোরিকশা তুলতে সহায়তা করছিলেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যে অটোরিকশা জব্দ করেছি। আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘটানা বুধবার ঘটেছিল। কিন্তু রোববার ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯