শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে শ্রমিক লীগ নেতাকে হত্যাচেষ্টা, আটক কাউন্সিলর

বরিশালে শ্রমিক লীগ নেতাকে হত্যাচেষ্টা, আটক কাউন্সিলর

অনুসন্ধান ডেস্ক: বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইচ আহমেদ মান্নার ওপর গুলি বর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা গোলাম মর্তুজা আবেদীনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর পোর্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মান্নাকে দেখে কাউন্সিলর মর্তুজা পিস্তল বের করেন। পরে মান্না ও তার লোকজন বিষয়টি টের পেয়ে মর্তুজাকে জাপটে ধরেন। এ সময় মান্নাকে বলতে শোনা যায়, আমাকে গুলি করতে পিস্তল বের করছে।

ওর হাত থেকে পিস্তল নেন। তখন ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য ও স্থানীয়র জনতা তার হাত থেকে পিস্তল নিয়ে গেলে মর্তুজাকে বলতে শোনা যায়, আমার লাইসেন্স করা পিস্তল। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাম মর্তুজা আবেদীনকে থানায় আনা হয়েছে। আসলে কী ঘটেছিল বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯