মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমের টানে ভারতে গিয়ে রিমান্ডে বাংলাদেশি যুবক

প্রেমের টানে ভারতে গিয়ে রিমান্ডে বাংলাদেশি যুবক

অনুসন্ধান ডেস্ক:: ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক যুবক। প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ঘর সংসার করার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর। আর তাকেই দেশে নিয়ে আসতে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশি প্রেমিক আবদুল সুফিয়ান।

তাকে সহযোগিতার জন্য সঙ্গে আসেন রুবা আখতার নামে এক বান্ধবী। পুলিশ তাকেও গ্রেফতার করে। বাংলাদেশি প্রমিকের হাত ধরে ঘর ছাড়েন ভারতীয় ওই তরুণী। কিন্তু তরুণীর পরিবারের অভিযোগ- তার বয়স ১৬, নাবালিকা।

তাকে ‘অপহরণের’ চেষ্টা করছিল ওই বাংলাদেশি যুবক। এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আর প্রেমের আড়ালে ওই তরুণীকে ‘পাচারের’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক ও তরুণীকে গ্রেফতার করা হয়। রিমান্ডে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জানা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তরুণীর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। বাংলাদেশ গিয়ে ঘরসংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে যায় ওই কিশোরী। ২৭ আগস্ট ‘নিখোঁজ’ হয়। পরদিন কুমারগ্রাম থানা পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার।

এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের ধারণা- পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে।

সুফিয়ান ও রুবা আখতারকে বুধবার মেঘালয়ের শিলং থেকে আসা একটি বাস থেকে আটক করে পুলিশ। বাসটি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। তাদের তিনজনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ফুসলিয়ে অপহরণের মামলা করে এবং শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জজ আদালতে পাঠায়। আদালত অভিযুক্তদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। তবে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আবদুল সুফিয়ান। তিনি বলেন, ‘ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল। পাচার করার অভিযোগ সত্য নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯