শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডেঙ্গু আক্রান্তে বরিশালে এক মাসে ২৯ জনের মৃত্যু, বাড়ছে ভীতি

ডেঙ্গু আক্রান্তে বরিশালে এক মাসে ২৯ জনের মৃত্যু, বাড়ছে ভীতি

অনুসন্ধান ডেস্ক::: ডেঙ্গু আক্রান্তে বরিশালে গত এক মাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আট হাজার ৪৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪০৭ জন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এই কর্মকর্তা জানান, গত এক মাসে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসব রোগীদের অনেকেই ট্রাভেল পেশেন্ট। তারা অন্যান্য জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত এক মাসে যে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন বরিশাল জেলার বাসিন্দা। এছাড়া ভোলার পাঁচজন, পিরোজপুরের তিনজন ও বরগুনার দুজন।

এদিকে গত এক মাসে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল জেলায়। এখানে তিন হাজার ৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এছাড়া পটুয়াখালীত এক হাজার ৮৯৬ জন, পিরোজপুরে এক হাজার ৫১৮ জন, ভোলায় ৯৯৩ জন, বরগুনায় ৭৬৮ জন ও ঝালকাঠিতে ১৯৮ জন।

সূত্র আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩ হাজার ৭৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭০ জন। ৬ জেলার বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৮৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের বলেন, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, ভোলায় সাত জন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে তিনজন।

তিনি আরও বলেন, এখন ডেঙ্গুরোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো হ্রাস করা অসম্ভব। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯