মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাঝআকাশে বিমানসেবিকার অন্তর্বাসের ছবি তুললেন যাত্রী, এরপর…

মাঝআকাশে বিমানসেবিকার অন্তর্বাসের ছবি তুললেন যাত্রী, এরপর…

অনুসন্ধান ডেস্ক: বিমানে যাত্রীর আপত্তিকর কর্মকাণ্ডের ঘটনা ফের সংবাদের শিরোনামে উঠে এসেছে। ভারতের দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমানে ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের এক যাত্রীর বিরুদ্ধে বিমানসেবিকার আপত্তিকর ছবি তোলার অভিযোগ উঠেছে। আর পুরো এ ঘটনা ভিডিও ধারন করেছেন ওই বিমানে থাকা এক ভ্লগার। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও পোস্ট করতেই তোলপাড় শুরু হয়।

ওই ভ্লগার লিখেছেন, দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেট ১৫৭ ফ্লাইটে আমাদের আসন ছিল এ এবং বি। সি আসনে বসেছিলেন একজন বয়স্ক লোক। তিনি আপত্তিকর এ কাজ করেছেন। ওই বয়স্ক ব্যক্তি বিমানসেবিকার অন্তর্বাসের ভিডিও ধারন করার চেষ্টা চালাচ্ছিল। সেই সময় ওই বিমানসেবিকা যাত্রীদের সেবায় মগ্ন ছিলেন। ওই ভ্লগার বলেন, বয়স্ক ওই লোকের মোবাইলে আপত্তিকর ছবি পাওয়া গেছে- যেগুলো তিনি মোবাইলে তুলেছেন।

ভুক্তভোগী বিমানসেবিকা বলেছেন, বয়স্ক ব্যক্তির মোবাইলে আমার পা, অন্তর্বাসের ছবি এমনকি আমার ভিডিওও পাওয়া গেছে। ওই এয়ারলাইনও এ ঘটনার কথা নিশ্চিত করেছে। পরবর্তী সময়ে অভিযুক্ত যাত্রী তার ফোন থেকে এসব ছবি মুছে দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন।

এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, গত ২ আগস্ট দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেট ১৫৭ ফ্লাইটে প্রথম সারিতে বসা এক যাত্রীর ফোনে আপত্তিকর ছবি পাওয়া গেছে। তিনি ওই বিমানের একজন কেবিনক্রুর এসব আপত্তিকর ছবি তুলেছেন। অভিযুক্ত যাত্রী সব ছবি মুছে দিয়ে লিখিত ক্ষমা চেয়েছেন বলে এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯