শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাগরে ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা ১৯ জেলে

সাগরে ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা ১৯ জেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকায় ডুবচরে একটি ট্রলারসহ ১৯ জন জেলে ১৪ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকেপড়া জেলেদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। ট্রলার মালিক ইউনুস কোম্পানির বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১০ আগস্ট কক্সবাজার ঘাট থেকে যাবতীয় রসদসামগ্রী নিয়ে এফবি মা-বাবার দোয়া নামের ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়ে যান ১৯ জেলে।

হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলের মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি ঘাটের দিকে আসতে থাকে ট্রলারটি। কচিখালী এলাকার এটি ডুবোচরে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে আটকা পড়ে ট্রলারটি। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক চেষ্টা করেও ট্রলারটি চর থেকে নামাতে পারেননি তারা।

ট্রলারটি উদ্ধারে কোস্টগার্ডের পশ্চিম জোনকে অবহিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আলা উদ্দিন মোবাইল ফোনে জানান, গত ১৪ ঘণ্টায় চরের একই জায়গায় অবস্থান করছেন তারা। অনেক চেষ্টা করেও ট্রলারটি নামানো সম্ভব হয়নি। আটকা পড়ায় তাদের এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোস্টগার্ডের পশ্চিমজোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুহাম্মাদ মুনতাছির ইবনে মুহাসিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলেদের উদ্ধারে আমাদের ৪ সদস্যের একটি টিম ট্রলার নিয়ে রওনা দিয়েছে। মূলত ভাটা থাকার কারণে ট্রলারটি আটকে আছে, জোয়ারের সময় চর ডুবে গেলে তাদের ট্রলার সচল হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯