শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন : চরমোনাই পীর

তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন : চরমোনাই পীর

অনুসন্ধান ডেস্ক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি বিগত ১৫ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন?

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এ সব কথা বলেন। রেজাউল করিম ব‌লেন, ‘তত্বাবধায়ক সরকার দাবি বিএনপির। তত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও দাবি ছিল। আমাদেরও আছে।

তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন। তত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটা আপনারা হুমকির মুখে ফেলবেন না।’ তিনি আরও বলেন, টাঙ্গাইল বড় জেলা। এখানে ইসলাম প্রচারের উর্বর ক্ষেত্র। ইসলামী আন্দোলনের কর্মীদের টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।

টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুস সাদাত আবিরের সঞ্চালনায় তৃণমুল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন দ‌লের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব আকরাম আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিন্টু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯