শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন নাঙ্গলকোট থানার ওসি!

অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন নাঙ্গলকোট থানার ওসি!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রীকে আবারও নির্বাচিত করতে বললেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। ইতিমধ্যে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২৯ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিও ফুটেজে ওসি ফারুক বক্তব্যে বলছিলেন, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে তাকে (কুমিল্লা-১০ আসনের এমপি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন, এটা আমার মন থেকে আপনাদের প্রতি মিনতি।

কারণ, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন! পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না। বিদ্যুৎ ছিল না। তিনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন। এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।

আপনাদের জন্যই সব করেছেন।’ মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের মঞ্চে ছিলেন– নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

জানতে চাইলে ওসি ফারুক হোসেন বলেন, ‘এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না।’ এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, ‘তিনি কি বলেছেন আমি জানি না। আগে দেখতে হবে। তারপর বলতে পারব।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯