শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পলকের ক্ষোভ প্রকাশের পর ওসি মিজানকে বদলি

পলকের ক্ষোভ প্রকাশের পর ওসি মিজানকে বদলি

অনুসন্ধান ডেস্ক:: তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানির পরদিনই সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।আজ সোমবার নাটোরের পুলিশ সুপার স্বাক্ষরিত এক পত্রে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ওই গণশুননি অনুষ্ঠানে ওসি মিজানুর রহমানের কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ করে এলাকাবাসী। এক পর্যায়ে প্রতিমন্ত্রী ওসি মিজানুরের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

জানা যায়, রবিবার (১৩ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে সিংড়া উপজেলার বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে গণশুনানি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এ সময় অনেক ভুক্তভোগী চুরি, ছিনতাই, জায়গা দখল, চাকরি দেওয়ার নামে প্রতারণা, মাদক, জুয়ার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার বিষয়টি তুলে আনেন। তারা অভিযোগ করেন, এসব বিষয়ে অভিযোগ করেও প্রতিকার পাননি।

একজন ভুক্তভোগীর বাড়ির জায়গা দখল করাকে কেন্দ্র করে ওসি মিজানুর রহমান ভুক্তভোগীদের সহযোগিতা না করার বিষয়ে প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।এ সময় ভুক্তভোগীকে সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম গণশুনানির বিষয়টি এড়িয়ে বলেন, ‘সিংড়া থানার ওসির বদলি রুটিন ওয়ার্ক। দ্রুত সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯