শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিগারেট কাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

সিগারেট কাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

অনুসন্ধান ডেস্ক:: ফরিদপুরে সিগারেটেরে প্যাকেট বদলে দেওয়া নিয়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চরভদ্রাসন থানায় কর্মরত অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে গত ১০ আগস্ট জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনা তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম অ্যান্ড অপস) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সেবাধর্মী একটি জনবান্ধব প্রতিষ্ঠান।

কোনো পুলিশ সদস্যের দুর্নীতি বা অসদাচরণের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। এক্ষেত্রে, দায়ী পুলিশ সদস্যদের কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯