মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা স্বামী, বরখাস্ত মেয়র

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা স্বামী, বরখাস্ত মেয়র

অনুসন্ধান ডেস্ক:: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন স্বামী। এর জেরেই গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করে ভারতের দুর্নীতি বিরোধী শাখা (এসিবি)।পরদিনই পদ হারান রাজস্থানের জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র মুনেশ গুর্জার।

এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ রোববার দেওয়া এক আদেশে তাকে বরখাস্ত করে রাজস্থান সরকার। মুনেশ গুর্জারকে তার নাগরিক সংস্থার আসন থেকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার দুর্নীতি বিরোধী শাখার (এসিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন মেয়রের স্বামী সুশীল গুর্জার।

তার কয়েক ঘণ্টার মধ্যেই মেয়রের বিরুদ্ধে নোটিশ জারি করে তাকে পদ থেকে সরিয়ে দিল রাজস্থানের অশোক গহলৌত সরকার। মেয়রের স্বামী সুশীলের বিরুদ্ধে জমির লিজ পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এসিবি সূত্রে খবর, বাড়িতে বসেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন মেয়রের স্বামী। সে সময় মেয়র খোদ সেখানে হাজির ছিলেন। তার উপস্থিতিতে ঘুষ নেন স্বামী। এর পরই মেয়রের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এসিবি।

তাদের দাবি, মেয়রের বাড়ি থেকে নগদ ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এসিবি কর্মকর্তারা মনে করছেন, মেয়র নিজেও এই ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত। শুধু মেয়রের স্বামী নন, ইতিমধ্যে এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসিবি। তাদের জিজ্ঞাসাবাদ করে আর কোনো সূত্র পাওয়া যায় কি না, তার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

সুশীলের বিরুদ্ধে অভিযোগ, তার দুই সহযোগী নারায়ণ সিংহ এবং অনিল দুবেকে ২ লাখ টাকা আদায়ের কাজে লাগিয়েছিলেন। জমির লিজ নেওয়ার বিষয়ে সেই টাকা দাবি করেছিলেন সুশীল। কিন্তু এসিবি কর্মকর্তারা অভিযোগ পেয়ে সুশীলকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন। সুশীলের বাড়ি ছাড়াও তার সহযোগী নারায়ণের বাড়ি থেকে ৮ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে এসিবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯