মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের মণিপুরে আবারো সংঘর্ষ নিহত ৩

ভারতের মণিপুরে আবারো সংঘর্ষ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মণিপুরের বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকায় নতুন এক সহিংসতার ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। শুক্রবার গভীর রাতে ঘটা স্ংঘর্ষে নিহতরা মেইতি সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। বিষ্ণুপুর পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম গুলোতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সহিংসতার ঘটনায় কুকি সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় কুকি সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকায় ব্যাপক গোলাগুলি হয়। গুলিতে মণিপুরের এক কমান্ডো মাথায় আঘাত পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনী দ্বারা সুরক্ষিত কোয়াকতা এলাকায় ২ কিলোমিটারেরও বেশি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে একটি বাফার জোন। সেই বাফার জোন পেরিয়ে মেইতেইদের এলাকায় কয়েকজন লোক ঢুকে পরে এবং তাদের ওপর গুলি চালায়।

স্থানীয় সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম গুলো বলছে, কয়েক জন মেইতি মহিলারা জেলার একটি বাফার জোন অতিক্রম করার চেষ্টা করলে আসাম রাইফেলস এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) তাদের থামিয়ে দেয়, পরে তারা নিরাপত্তা বাহিনির সদস্যদের ওপর পাথর নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। মণিপুরের রাজধানী ইম্পালে চলমান কারফিউ প্রত্যাহারের যে আলোচনা চলছিল এই ঘটনার পর তা আরও পিছিয়ে পরলো বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯