শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: ঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ছয়টি ট্রলার ডুবে যায়। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ডুবে যাওয়া ঐসব ট্রলারে থাকা ১১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জেলেরা জানিয়েছেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে সাগরে থাকা ছয়টি ট্রলার ডুবে যায়। এফবি ঝুমাইশা মনি, এফবি আল্লাহরদান, এফবি মা-বাবার দোয়া, এফবি বিসমিল্লাহ-১, এফবি বিশ্বাস ও এফবি দিদার ট্রলার বঙ্গোপসাগরের খাজুরা মোহনা ও পূর্ব বঙ্গোপসাগরের হাইরের চর ১নং বয়া এলাকায় ডুবে যায়।
তারা আরো জানান, এ সময় পাশে থাকা অপর মাছ ধরা ট্রলার ও কোস্টগার্ডের সহায়তায় সাগরে ভাসমান ১১২ জেলের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে দুটি ট্রলার উদ্ধার করা গেলেও বাকি চারটি ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি। মহিপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, ছয়টি ট্রলারডুবির ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।