মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চার লাখ টাকায় ২১ দিনের সন্তান বিক্রি, মা গ্রেপ্তার

চার লাখ টাকায় ২১ দিনের সন্তান বিক্রি, মা গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: মায়ের বিরুদ্ধে চার লাখ টাকা বিনিময়ে নিজের ২১ দিনের সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত মা-সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুকেও থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এটি কলকাতার আনন্দপুরের ঘটনা।

টাকার লোভে এক নিঃসন্তান গৃহবধূর কাছে সন্তানকে বিক্রি করে দেন অভিযুক্ত মা। তদন্তে নেমে এই বিষয়ে জানতে পারে পুলিশ। পুলিশ আরও জানায়, ওই শিশুটিকে আইভিএফ পদ্ধতিতে জন্ম দিয়েছিলেন অভিযুক্ত মা। কিন্তু কেন তিনি কোলের সন্তানকে বিক্রি করেন, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে তদন্তকারীদের মনে।

এই ঘটনায় কোনও চক্র কাজ করছে কি না, তাও খুঁজে বের করতে তৎপর হয়েছেন তদন্তকারীরা। আনন্দপুরের স্থানীয়দের দাবি, অভিযুক্ত মহিলা তিন শিশুকে নিয়ে নোনাডাঙ্গা রেল কলোনির একটি বাড়িতে একাই থাকতেন।

তিন জনকেই সন্তান হিসাবে পরিচয় দিতেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই তার ২১ দিনের কন্যা সন্তানকে দেখা যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। এর পর সন্দেহ বাড়লে স্থানীয়দের কয়েকজন পুলিশে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় জড়িত আরও পাঁচজনকে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই শিশুটিকেও বেহালা থেকে উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯