মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঋণ শোধে ব্যর্থ, স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ মহাজনের!

ঋণ শোধে ব্যর্থ, স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ মহাজনের!

অনুসন্ধান ডেস্ক:: ঋণ পরিশোধ করতে না পারায় এক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘মহাজনে’র বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে ঘটেছে এ ঘটনা। ইতিমধ্যে ৪৭ বছর বয়সী ওই মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, চলতি বছরের গত ফেব্রুয়ারিতে ঘটেছে এ ঘটনা এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির বলছে, ভুক্তভোগী নারীর স্বামী অভিযুক্ত মহাজনের কাছ থেকে টাকা লোন নেন এবং এরপর তা পরিশোধ করতে ব্যর্থ হন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত মহাজনের থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন যুবক। আর্থিক অনটনে তা পরিশোধ করতে পারছিলেন না। এরপরেই ধারালো অস্ত্র হাতে যুবকের বাড়িতে হামলা চালান মহাজন।

খুনের হুমকি দেন যুবককে। এরপর যুবকের উপস্থিতিতেই তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি ওই ঘটনা ভিডিও রেকর্ড করেন। পরবর্তীতে তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর মুহূর্তেই তা ভাইরাল হলে ঘটনাটি নজরে আসে পুলিশের।

দ্রুত তদন্ত শুরু হয়। গ্রেপ্তার করা হয় মহাজনকে। সাইবার ক্রাইমসহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনার আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯