শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুইশ টাকার জন্য মাকে কুপিয়ে খুন করল ছেলে

দুইশ টাকার জন্য মাকে কুপিয়ে খুন করল ছেলে

অনুসন্ধান ডেস্ক ::: ময়মনসিংহের ভালুকায় নেশার টাকা না পেয়ে মাকে কোপ দিয়ে খুন করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার খারুয়ালী গ্রামে। নিহত মায়ের নাম রুপিনা বেগম (৫৫)। রুপিনা বেগম চার সন্তানের জননী।

তিনি খারুয়ালী গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। ঘাতক ছেলের নাম জনি মিয়া (২২)। ঘটনার পর ঘাতক ছেলে পালিয়ে গেলে রাত দেড়টার সময় পুলিশ উপজেলার বিরুনিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় জনি মিয়া নেশার জন্য তার মায়ের কাছে ২০০ টাকা চায়। এ সময় জনির মা জনিকে ভাত খেতে বলেন।কিন্তু জনি তার মায়ের কাছে জোরপূর্বক টাকা চায়।রুপিনা বেগমের কাছে টাকা না থাকায় দিতে অস্বীকার করলে বঁটি দিয়ে জনি তার মায়ের ঘাড়ে এক কোপ দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯