শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২৯৩

বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২৯৩

অনুসন্ধান ডেস্ক: বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জালাল বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে বরিশাল বিভাগে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে। নিহতের স্বজন রঞ্জুয়ারা বেগম বলেন, জালাল বেপারী সম্পর্কে আমরা তালুই হন। কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বর ছিল। অনেক বমি করেছে।

শরীরে কোনো শক্তি ছিল না। ২৪ জুলাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৭৩ জন। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৩ হাজার ৭৩২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯