শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: বাসের সুপারভাইজার গ্রেপ্তার

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: বাসের সুপারভাইজার গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় হওয়া মামলায় বাসের সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল মিজান ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর বটতলা এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

ঝালকাঠি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, র‍্যাব ফয়সালকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে প্রেরণ ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গত শনিবার সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে বাশার স্মৃতি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৩৫ জন যাত্রী।

এ ঘটনায় গত রোববার রাতে ঝালকাঠি সদর থানা পুলিশের এসআই সুশংকর বাদী হয়ে মামলা করেন। মামলায় বাসচালক মোহন (৪০), সুপারভাইজার ফয়সাল মিজান ও ১৭ বছর বয়সী হেলপারকে আসামি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯