বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রুয়েট শিক্ষার্থীর সেলফি তুলতে গিয়ে মৃত্যু

রুয়েট শিক্ষার্থীর সেলফি তুলতে গিয়ে মৃত্যু

বার্তা পরিবেশক :: সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মহিউদ্দিন তাজ (২৩) নামের এক শিক্ষার্থী মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের একটি পুকুরে ওই শিক্ষার্থী ডুবে মারা যান। নগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

মৃত মহিউদ্দিন তাজ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কয়রা গ্রামের এনামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাসুদ বলেন, বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে গিয়ে সেলফি তুলছিলেন তাজ। এ সময় তার ফোনটি হাত থেকে পুকুরে পড়ে যায়। তখন ফোনটি খুঁজতে তিনি পুকুরে নামেন। প্রথমবার খোঁজাখুঁজি করে না পেয়ে কিছুক্ষণ পর তিনি আবার পুকুরে নামেন। তখন তিনি পুকুরে ডুবে যান। পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক ও রুয়েটে দায়িত্বরত আনসারদের সহায়তায় তাজকে উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বলেন, তাজের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার বাড়ির লোকজনকে খবর দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯