শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি

বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি

অনুসন্ধান ডেস্ক: ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান।

শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আব্দুল্লাহ (৮), মেহেন্দীগঞ্জ উপজেলার রিপা মনি (২), আইরিন আক্তার (২২), ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার খুশবু আক্তার (১৭), নয়ন (১৬), সালমা আক্তার (৪২), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তারেক রহমান (৪৫), ছালাম মোল্লা (৬০), খাদিজা বেগম (৪৩), শাহীন মোল্লা (২৫), সুমাইয়া (০৬), রহিমা বেগম (৬০), আবুল কালাম হাওলাদার (৪৫), রাবেয়া বেগম (৮০), সাদিয়া আক্তার (২৪), মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর খান (৫৮)। একজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবী জানান, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯