বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকা সিটি নির্বাচনে আশঙ্কা যেনও কাটছে না

ঢাকা সিটি নির্বাচনে আশঙ্কা যেনও কাটছে না

নিজস্ব প্রতিনিধি :: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসীদের সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

গতকাল বুধবার জাতীয় প্রেসকাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

মানববন্ধনে তিনি বলেন, আর দুই দিন পর আমরা যাদের নির্বাচিত করবো, তারা আগামী পাঁচ বছর আমাদের হয়ে সিটি করপোরেশন পরিচালনা করবেন। এসব ব্যক্তি যাতে সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে, যাতে আগামী পাঁচ বছর এই শহর সঠিকভাবে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা রয়েছে। একটি হলো অনেকগুলো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে নির্বাক। মনে হচ্ছে তারা এমন কাজ করবে না, যাতে মতাসীনদের বিরাগভাজন হতে হয়। এরকম মানসিকতা একটা অশনি সংকেত।

আরেকটি বিষয় লক্ষ করা যাচ্ছে, নির্বাচন কমিশন নিজেদের যেন পোস্ট অফিস মনে করে। চিঠি আসলে তা বিতরণ করা পোস্ট অফিসের কাজ। একইভাবে নির্বাচন কমিশনও মনে করে অন্যায় হলে তাদের কাছে অভিযোগ আসবে তারা ব্যবস্থা নেবে। তারা গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তার গুরুত্বই যেন তারা অনুধাবন করতে পারছেন না।

ইভিএম অস্বস্তির কারণ উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, অস্বস্তির কারণ হলো ইভিএম। প্রথমত নির্বাচন কমিশনের প্রতি জনগণের অনাস্থা আছে, আর দ্বিতীয়ত ইভিএম। আমাদের ইভিএমে কোনও পেপার ট্রেইল না থাকার কারণে ভোট দেয়ার পর তা অডিট করা সম্ভব নয়। এরকম পরিস্থিতির মধ্যেও আমরা আশা করি, ভোটাররা সাহস করে কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

সুজন সম্পাদক আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষের আস্থা না থাকলেও সেখানে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে করে ভোটারা কোথায় ভোট দিয়েছে তার কোনো প্রমাণ থাকছে না। ইভিএমে কারও হাতের আঙুলের ছাপ না মিললে সে সব ভোট নির্বাচন কর্মকর্তারা ইচ্ছামতো প্রদান করতে পারবেন। যদি এ সব কর্মকর্তা কোনো দলের মতাদর্শের হন, তাহলে সেগুলো সেই পাল্লায় চলে যাওয়ার আশঙ্কা থাকছে। অথচ ব্যালট পেপারের মাধ্যমে ভোটে কোনো অনিয়ম হলে তা শনাক্ত করা সম্ভব হতো।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি শহরের সব স্থান প্লাস্টিকের লেমিনিটিং করা পোস্টারে সয়লাব হয়ে গেছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্লাস্টিকে মোড়ানো প্রার্থীদের পোস্টার ও লিফলেট ঝুলানো হয়েছে। নির্বাচনের পর তা আর সরিয়ে ফেলা হবে না, বৃষ্টি হলে সে সব নালা ও ড্রেনে গিয়ে পরিবেশের কি করবে। অথচ ইসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি অ্যাড. রাশিদা আক্তার শেলী, কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বাংলাদেশ জাসদ ঢাকা দেিণর সাধারণ সম্পাদক জি এম রুস্তম খান এবং সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯