শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ-মিয়ানমার আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে

বাংলাদেশ-মিয়ানমার আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে

বাংলাদেশ-মিয়ানমার আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে
বাংলাদেশ-মিয়ানমার আমদানি-রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকবে

অনুসন্ধান ২৪ >> ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা এসএম মোশাররফ হোসেন।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন,দেশে ডলার সংকটের কারণে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী টেকনাফ স্থলবন্দরের খোলা মাঠ ও খালি জায়গার ওপর পড়ে রয়েছে।ঝড়বৃষ্টি ও রোদে পুড়ে এসব পণ্যসামগ্রী নষ্ট হওয়ার আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।এর মধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের জন্য বন্দর ছুটি শুরু হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা এসএম মোশাররফ হোসেন বলেন,মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে১জুলাই পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে।রোববার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯