শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাড্ডায় দিনেদুপুরে ডাকাতি

বাড্ডায় দিনেদুপুরে ডাকাতি

বাড্ডায় দিনেদুপুরে ডাকাতি
বাড্ডায় দিনেদুপুরে ডাকাতি

অনুসন্ধান ২৪ >> রাজধানীর বাড্ডা থানাধীন এলাকার একটি বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ৬-৭ জন ডাকাত বাসায় ঢুকে সবার হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বাড্ডা থানাধীন বাড্ডা লিংক রোডের একটি বাসার তৃতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতির ঘটনার বিষয়ে ইশতিয়াক বলেন, বিকেলে ৪টার দিকে আমার বাসায় ডাকাতি হয়েছে। ৬-৭ জন ডাকাত বাসায় ঢুকে আমার মা, বাবা বোন ও বোনের তিন বছরের ছেলের হাত পা বেঁধে বাসা থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

বাসাটির মালিকের নাম ইশতিয়াক। বাড্ডা লিংক রোডে শাহী মুড়ি নামে একটি রেস্টুরেন্ট রয়েছে তার। ঘটনার সময় ইশতিয়াক দোকানে ছিলেন বলে জানা গেছে। বাসাটির নিচেই ইশতিয়াকের রেস্টুরেন্টটি।

ইশতিয়াক বলেন, ডাকাতরা আমার বাসায় ২০-৩০ মিনিট ধরে ডাকাতি করেছে। ডাকাত দলটির ৬-৭ জনের মধ্যে ২ জন মাস্ক পরিহিত অবস্থায় ছিল বলে আমার বাসার লোকজন জানিয়েছে। আর বাকিদের মুখে কোনো মাস্ক ছিল না। ডাকাতদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। তাদের হাতে ছিল ছুরি ও চাপাতি। তারা আমার মাকে একটি কোপ দিয়েছিল চাপাতি দিয়ে, কিন্তু সেটা তার গায়ে লাগেনি। তিনি অল্পের জন্য বেঁচে যান।

ডাকতরা বাসায় কীভাবে প্রবেশ করেছে জানতে চাইলে তিনি বলেন, বাসার প্রধান দরজায় পুশ লক ছিল। তবে ঐ সময় লক লাগানো ছিল না। ডাকাতরা পুশ লক মুচড়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে। এই সময় তারা দেশি অস্ত্র দিয়ে বাসার সবাইকে ভয় দেখায়।

তিনি বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। তখন আমি বাসার নিচে আমার রেস্টুরেন্টে ছিলাম। বাসায় যে ডাকাতি হচ্ছে আমি তখন জানতাম না। ডাকাতি শেষে যখন বাসা থেকে বের হয়ে যায় তারা, তখন আমার পরিবারের লোকজন নিজেদের হাত-পায়ের বাঁধ খুলে আমাকে ডাক দেয়। তখন আমি বাসার ভেতরে গিয়ে আর মা,বাবা ও বোনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে পারি।

দিনের বেলায় ডাকাতি হলেও ভবনের অন্য কোনো ফ্লোরের বাসিন্দারা কোনোভাবে টের পায়নি উল্লেখ করে তিনি বলেন, ভবনের তিন তলায় আমার বাসা। তিন তলায় আর কোনো বাসা নেই। তবে ভবনের অন্য ফ্লোরে আরও বাসা আছে। কিন্তু সেই সব বাসার কেউই ডাকাতি হচ্ছে বুঝতে পারেনি।

ডাকাতির ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এখনও মামলায় করা হয়নি। তবে ঘটনার পর বাসায় থানা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ও সিআইডির ফরেনসিক টিম এসেছিল। আগামীকাল সকালে বাড্ডা থানায় গিয়ে মামলা করব।

এ বিষয়ে বাড্ডা থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, আজ বাড্ডা এলাকায় একটি ডাকাতি হয়েছে শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির ঘটনায় আগামীকাল মামলা হবে। তবে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯