শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপিতে যোগ দিলেন আ. লীগ ও জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন আ. লীগ ও জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

অনুসন্ধান ডেস্ক:: ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আজ আওয়ামী লীগ নেতা রুশবা আহম্মেদ জাদুর নেতৃত্বে বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বর্তমান সরকার কেবল ভোট নয়, মানুষের পকেটও চুরি করছে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে। এদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আমরা জনগণের ভোটের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব।

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে, জনগণের দাবি মেনে নিতে। এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই। একটাই লক্ষ্য যে, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি। জনগণের একটাই দাবি, হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবেন না। এটা সাধারণ মানুষের কথা।’

সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির অন্যতম নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও আবুল হাসেম গেদু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯