মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শাশুড়ির মুখে পুত্রবধূর কামড়, ভিডিও ভাইরাল

শাশুড়ির মুখে পুত্রবধূর কামড়, ভিডিও ভাইরাল

অনুসন্ধান ডেস্ক:: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চুলোর মুঠি ধরে একে অপরকে মারধর করলেন শাশুড়ি ও পুত্রবধূ। এ সময় শাশুড়ির মুখে কামড় দেওয়ারও অভিযোগ উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে। সম্প্রতি ভারতের গুজরাটের সুরাটে এমন ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, অনেক দিন ধরে ওই পরিবারে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। তবে বগত কয়েক দিনে সেই ঝামেলা চরম আকার ধারণ করে। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির সোফায় বসেছিলেন শাশুড়ি। তার কাছেই পুত্রবধূ দাঁড়িয়ে ছিলেন। সম্পত্তি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

ঝগড়ার একপর্যায়ে হঠাৎই ওই পুত্রবধূ তার শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। এরপর একে অপরের কান এবং চুলের মুঠি ধরে মারামারি শুরু করেন তারা। উপস্থিত কয়েক জন তাদের মারামারি থামানোর চেষ্টা করেন। তবে তাতে কোনো লাভ হয়নি। মারামারির সময় ওই পুত্রবধূর তার শাশুড়ির মুখে কামড় দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যবহারকারী বিভিন্ন মন্তব্যও করেছেন। এদিকে, ইতোমধ্যেই থানায় হাজির হয়েছেন ভুক্তভোগী বৃদ্ধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯