মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুর গলা কেটে রক্ত পান

স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুর গলা কেটে রক্ত পান

অনুসন্ধান ডেস্ক:: স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে- এমন সন্দেহে বন্ধুর গলা কেটেছেন এক ব্যক্তি। এরপর তার রক্ত পান করেছেন। এমন অভিযোগে ভারতের কর্ণাটকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

তবে ভাগ্যক্রমে ভুক্তভোগী ব্যক্তি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, লোহমর্ষক এ ঘটনা কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে ঘটেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি এ ঘটনা তার মোবাইলে রেকর্ড করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয়। তিনি সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে মহেশের অবৈধ সম্পর্ক আছে। একদিন তিনি মহেশকে তার সঙ্গে দেখা করতে বলেন।

এরপর দুজনের তর্ক বেধে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বিজয় মহেশের গলা কাটেন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা মোবাইল ভিডিওতে দেখা যায়, বিজয় মহেশকে মাটিকে চেপে ধরে আছেন এবং তার রক্ত পান করছেন। এসময় মহেশকে মারধরও করেন বিজয়। এমন ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই গ্রেপ্তার করা হয়েছে বিজয়কে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন আছেন মহেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯