বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলন্ত বাইকে রোমান্স করা প্রেমিক-প্রেমিকাকে খুঁজছে পুলিশ

চলন্ত বাইকে রোমান্স করা প্রেমিক-প্রেমিকাকে খুঁজছে পুলিশ

অনুসন্ধান ডেস্ক:  ভারতের গাজিয়াবাদের একটি সড়কে চলন্ত বাইকে বসে এক প্রেমিক-প্রেমিকার রোমান্স করার দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এমন পাগলামির জন্য পুলিশ খুঁজছে ওই প্রেমিক-প্রেমিকাকে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ফ্রি প্রেস জার্নাল। ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত বাইকে প্রেমিককে সামনে থেকে জড়িয়ে আছে প্রেমিকা। একটি মাইক্রোবাস থেকে এক ব্যক্তি তাদের এ ঘটনার দৃশ্য ভিডিও করেন।

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই ব্যক্তি বলেন, অনেকে ভাইরাল হওয়ার জন্য জীবনে ঝুঁকি নেয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওই প্রেমিক-প্রেমিকা বাইকে চলার সময় কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম পরিধান করেনি। এমনকি তাদের কারও মাথায় হেলমেট ছিল না।

এ ঘটনায় পুলিশকে উদ্দেশ্য করে এক টুইট ব্যবহারকারী লিখেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভিডিওটি এরইমধ্যে পুলিশের নজরে এসেছে। গাজিয়াবাদ ডেপুটি কমিশনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শোনা যাচ্ছে এমন কাজের জন্য ট্রাফিক পুলিশ তাদের মোটা অঙ্কের জরিমানা করেছে। জরিমানার বিষয়টি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯