বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পার্লামেন্ট ভবনে যৌন হেনস্থা

পার্লামেন্ট ভবনে যৌন হেনস্থা

পার্লামেন্ট ভবনে যৌন হেনস্থা
পার্লামেন্ট ভবনে যৌন হেনস্থা

অনুসন্ধান ২৪ >> পার্লামেন্ট ভবনেই নারী সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার সিনেটর ডেভিড ভ্যানের বিরুদ্ধে।

গত বুধবার তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন লিডিয়া থ্রোপ। এই ঘটনার মাঝেই ভ্যানের আরো কয়েকটি নারী কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। তার সাবেক সহকর্মীরাও তার বিরুদ্ধে অভিযোগ করেন। একজন জানিয়েছেন, আগেও এমন ঘটনা ঘটিয়েছিলেন ভ্যান। তখন ক্ষমা চেয়ে বলেছিলেন, এই ঘটনার পুনরাবৃত্তি আর করবেন না।

এই নারী সিনেটরের অভিযোগ ভ্যান তাকে পার্লামেন্টের এক সিড়ির কোনায় বসে শিষ্টাচার বহির্ভূতভাবে স্পর্শ করেছেন এবং যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন।

তবে এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন লিবারেল পার্টির সিনেটর ভ্যান। যদিও শেষ পর্যন্ত থ্রোপ তার অভিযোগ বিশেষ কারণে তুলে নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলেও কথা দিয়েছেন এই আদিবাসী নারী।

তবে সব অভিযোগ অস্বীকার করে সিনেটর ভ্যান বলেছেন, এরকম কোনো কাণ্ডই তিনি কখনো ঘটাননি।

সূত্র: বিবিসি

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯