শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘মাজা ভাঙা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়’

‘মাজা ভাঙা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়’

অনুসন্ধান ডেস্ক:: দলদাস নির্বাচন কমিশন সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই মাজা ভাঙা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারলেন না। তাছাড়া সিইসি তার বক্তব্যে বলেছেন ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এ বক্তব্য দিয়ে দলদাসে পরিণত হয়েছেন। তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দলদাস ও গৃহপালিত ইসি’র এক মুহূর্তও কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনোভাবেই থাকতে পারে না।

তিনি বলেন, একজন মেয়র প্রার্থীর রক্ত ঝরিয়ে, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে নৌকার বিজয় করা মানে আওয়ামী লীগের দন্যদশা জাহির করা। সরকার দলীয় দস্যু দিয়ে ক্ষমতায় টিতে থাকা যাবে না।

উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার (১৬ জুন) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১২ জুন) বিকেলে বরিশালে অনুষ্ঠিত দলের প্রেস কনফারেন্স থেকে চরমোনাই পীর নিজেই এ কর্মসূচি ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯