শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: নৌকার প্রার্থীর কেন্দ্রে ইভিএম বিভ্রাট

বরিশাল সিটি নির্বাচন: নৌকার প্রার্থীর কেন্দ্রে ইভিএম বিভ্রাট

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই বরিশাল সরকারি কলেজ ভোট কেন্দ্রের ৫ নাম্বার বুথের একটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় এক ঘণ্টা সেই মেশিনে ভোট গ্রহণ বন্ধ ছিল। বুথের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে ভোটার দের ৷

এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিবা বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘২৭টি ভোট নেওয়ার পর থেকে কাজ করছে না এই মেশিন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। উনি শিগগিরই ব্যবস্থা নেবেন।’ ইভিএম ত্রুটির বিষয়টি স্বীকার করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দিপু। তিনি বলেন, ‘৫ নাম্বার বুথের একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে।

আমরা টেকনিশিয়ানের সঙ্গে কথা বলেছি। চার্জার লাগানোর সময় এক ধরনের ত্রুটি থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এখন সেটা রিপ্লেস করা হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে আশা করি।’ মেশিন নষ্ট থাকায় ভোটারদের অপেক্ষা বাড়ছে। এই নিয়ে বিরক্ত অনেকেই। এমন একজন মো. দুলাল হাওলাদার।

১৯ নাম্বার ওয়ার্ডের ঝাউতলা এলাকার এই বাসিন্দা বলেন, ‘প্রায় এক ঘণ্টা হয়ে গেল লাইনে ৷ এত সকালে এত দেরি হলে সারা দিন কী অবস্থা হবে।’ একই ওয়ার্ডের মো. বাবুল হোসেন কাদির বলেন, ‘যারা ভোট দিয়ে আসছে তারা বলছে ইভিএম মেশিন নষ্ট। তাই দেরি হচ্ছে।’

নৌকার সমর্থক মো. অ্যাড. নাসির আহমেদ খান বলেন, ‘এটা আমাদের ব্যাড লাক। সকালে এখানে সব নৌকার ভোটার এসেছেন। তারা যদি ভোট না দিয়ে ফিরে যান তাহলে তো আমাদের ক্ষতি।’  এই কেন্দ্রে ১ হাজার ৮২৬ জন ভোটার ভোট দেবেন ছয়টি বুথে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯