মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হজে গিয়ে সৌদিতে সাত বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে সৌদিতে সাত বাংলাদেশির মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মো. আব্দুল ওয়াহেদ (৪৬) ৩১ মে, শাহানারা বেগম (৬৪) ও ড. মো. শফিকুল ইসলাম (৫৮) ২ জুন, মো. আলী হোসেন (৬৭) ৩ জুন, মো. আয়ুব খান (৪৮) ৪ জুন, মো. শহিদুল আলম (৬৭) ৬ জুন এবং রোকেয়া বেগম (৬২) ৭ জুন মারা যান।

শুক্রবার (৯ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। ডেথ সার্টিফিকেট সংযুক্ত ও তারিখ উল্লেখ করে পোর্টালে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজী তারিখে ইন্তেকাল করেন

পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. আব্দুল ওয়াহেদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার পাসপোর্ট নম্বর A04664227; শাহানারা বেগমের বাড়ি ঢাকার বাটামারায়। তার পাসপোর্ট নম্বর EG0753079; ড. মো. শফিকুল ইসলামের বাড়ি পাবনার সদরে।

তার পাসপোর্ট নম্বর A04286818; মো. আলী হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে। তার পাসপোর্ট নম্বর A07153737; মো. আইয়ুব খানের বাড়ি ঢাকার খিলগাওয়ে। তার পাসপোর্ট নম্বর EB0236378; মো. শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের রাধানগরে। তার পাসপোর্ট নম্বর A03532098; রোকেয়া বেগমের বাড়ি বগুড়ার সান্তাহারে। তার পাসপোর্ট নম্বর A05102884।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯