শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে নৌকার প্রার্থীর উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ৫

বরিশালে নৌকার প্রার্থীর উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ৫

অনুসন্ধান ডেস্ক:: বরিশালে নৌকা প্রতীকের উঠান বৈঠকে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সেরনিয়াবাতের সামনেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ জুন) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২ জুন) রাত ৮টায় নগরীর ১০ নং ওয়ার্ডের বান্দ রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কইতর সুমন, সিদ্দিক, নুরজামাল, সানি, মনির, ও দুই নারী। জানা গেছে, শুক্রবার রাতে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর উঠান বৈঠক হওয়ার কথা ছিল।

পরে একই দিন রাত ৮টায় ওই উঠান বৈঠক হওয়ার কথা থাকলেও প্রার্থী রাত ৯টার দিকে মঞ্চে আসেন। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বক্তব্যের জন্য মাইকের কাছে গেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শেখর দাসের মঞ্চে ওঠা নিয়ে হট্টগোল তৈরি হয়।

এ সময় প্রধান অতিথি বক্তব্য শুরু করার আগেই ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কবির ও জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ক্ষিপ্ত হয়ে মঞ্চ ত্যাগ করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯