শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

অনুসন্ধান ডেস্ক:: ভোলার দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খায়েরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আবুল কালাম (৪৫) ও মো. আলম (৪০)। আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও আলম ওই গ্রামের মো. সিদ্দিকের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল কালাম ও আলমসহ আরও একজন মোটরসাইকেল নিয়ে দৌলতখানে যাচ্ছিলেন।

পথে খায়েরহাট রাস্তার মাথা পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে যুবদল নেতা আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯