মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমিকা, প্রেমিকার বাবা-ভাইকে গুলি করে পুলিশের আত্মহত্যা

প্রেমিকা, প্রেমিকার বাবা-ভাইকে গুলি করে পুলিশের আত্মহত্যা

অনুসন্ধান ডেস্ক:: এক নারীর বাড়িতে ঢুকে তাকে অতর্কিত গুলি করেছে এক পুলিশ। সেইসঙ্গে ওই নারীর বাবা ও তার ভাইকেও গুলি করেছে ওই পুলিশ সদস্য। এতে করে ওই নারীর বাবা নিহত হয়েছে। তবে পরবর্তীতে ওই পুলিশ সদস্য চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ বলেছে, ২৫ বছর বয়সী ওই তরুণী ও তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানাচ্ছে, সুবাস খারাদি (২৬) দেওয়াসে পুলিশের চালক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি গত রোববার রাতে শাজাপুর জেলায় জাকির খানের (৫৫) বাসায় প্রবেশ করেন। এ সময় সুবাসের কাছে দেশীয় অস্ত্র ছিল।

ওই বাড়িতে ঢুকার পর সুবাস, শিবানি ও তার বাবা জাকির শেখ এবং তার ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়েন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে সুবাস তার ফেসবুকে ওই শিবানিসহ নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই তাকে হত্যা করেছি। আমি তাকে এমন ব্যথা দিয়েছি যা সে কখনো ভুলতে পারবে না।

এর কয়েক ঘণ্টা পরেই রেললাইনের ধারে সুবাসের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদে পরিণত হওয়ার পরেই এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ওই নারীকে প্রথমে নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ইন্দোরে স্থানান্তর করা হয়। জেলা পুলিশ প্রধান যশপাল সিং রাজপুত জানান, এ ঘটনায় তাদের তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯