মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের আসরে বিষপানে বরের মৃত্যু, লাইফ সাপোর্টে কনে

বিয়ের আসরে বিষপানে বরের মৃত্যু, লাইফ সাপোর্টে কনে

অনুসন্ধান ডেস্ক: ভারতে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে গেল মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। শহরের কানাদিয়া এলাকার আর্য সমাজ মন্দিরে এক বিয়ের আয়োজন করা হয়।তবে বিয়ের আসরেই বাঁধে ঝগড়া। ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে বিষপান করেন বর। তা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও। হাসপাতালে নেওয়া বরের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর অসুস্থ কনেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য উঠে এসেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি। ওই কর্মকর্তা বলেন, বিষপানের জেরে অসুস্থ হয়ে পড়া বরকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে কনে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এখন লাইফ সাপোর্টে। নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান নামের ওই কর্মকর্তা বলেন, কনে যখন জানতে পারেন যে, বর বিষপান করেছেন, সঙ্গে সঙ্গে তিনিও বিষ পান করেন। ডাক্তাররা বরকে মৃত ঘোষণা করেছেন, অন্যদিকে লাইফ সাপোর্টে রাখা ওই কনের অবস্থা গুরুতর।

তিনি জানান, বরের পরিবারের সদস্যদের অভিযোগ, ওই তরুণী গত কয়েকদিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে বিয়ের জন্য আরও দুই বছর সময় চেয়েছিলেন। কিন্তু মেয়েটি তা না শুনে ওই ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯