বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মীরা বেকার হবে ফেব্রুয়ারিতে

বরিশাল সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মীরা বেকার হবে ফেব্রুয়ারিতে

আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলায় সকল ন্যাশনাল সার্ভিস এর কর্মীরা বেকার হতে চলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে । যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধিনে ন্যাশনাল সার্ভিস সংযুক্তি প্রাপ্ত কর্মীরা বেকার হবেন। দুই বছর চাকুরির পর হতাশা আর পুনরায় বেকারত্বের অভিশাপ নিয়ে ২৮০০ জন কর্মী দিনাতিপাত করবে একমাস পরেই। চারটি খাতে উপজেলার বিভিন্ন অফিস আদালতে যুকরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, ও সেবা খাতে ২৮০০ জন বেকার যুবক-যুবতী অত্যন্ত দক্ষতার সাথে তাদের দ্বায়িত্ব পালন করে আসছে এ পর্যন্ত। পাশাপাশি সংযুক্তি জাতীয়করণ করার দাবীতে দুবছর ধরে মানববন্ধন, সভা, সমাবেশ, এমনকি অনশন কর্মসূচীও পালন করে তারা।

এ বিষয়ে বরিশাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যমত বলেন ‘ বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস এই সরকারের একটি গণমূখী কর্মসূচি। আমরা এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না। ‘
সেবা খাতের বরিশাল সদর উপজেলায় চরকাউয়া ভূমি অফিসের সংযুক্ত কর্মী মীর ইমরান বলেন, দুবছর ধরে শুধু আন্দোলনই দেখলাম। আসলে এভাবে কি আমাদের দাবি পূরণ সম্ভব? জানিনা।

এদিকে, সারাদেশে ২ লাখের বেশি কর্মরত কর্মীদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও যুব কর্মীদের মেয়াদ বাড়ানোসহ ৭ দফা দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ। সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা আল ইহযায তাদের ৭ দফা দাবির প্রসঙ্গে বলেন, চাকরির মেয়াদ ও বেতন-ভাতা বৃদ্ধি করা, চিকিৎসা ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি বিল চালু, যোগ্যতা অনুযায়ী তৃতীয় শ্রেণির মর্যাদা প্রদান।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় যুব নারী-পুরুষরা তিন মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী অস্থায়ী ভিত্তিতে মাসিক ৬ হাজার টাকা বেতনে কর্মরত আছেন। তারা সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে দৈনিক ৮ ঘণ্টা কাজ করছে। যার মেয়াদ শেষ হলে বেকার হতে হবে। এ জন্য তারা সরকারের নিকট ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ, মেয়াদ ও ভাতা বাড়ানোর দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯