মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুসলিম ছাত্রের হাতে ব্রিটিশ শিক্ষকের ইসলাম গ্রহণ

মুসলিম ছাত্রের হাতে ব্রিটিশ শিক্ষকের ইসলাম গ্রহণ

অনুসন্ধান ডেস্ক: মুসলিম ছাত্রের হাতে ইসলাম গ্রহণ করলেন এক ব্রিটিশ শিক্ষক। শনিবার আলজাজিরা মুবাশির জানায়, জর্ডানের রামতাহ শহরে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষক ইসলামে প্রবেশ করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- জর্ডানীয় ওই ছাত্রের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন ওই শিক্ষক।

শিক্ষকের কালিমা পাঠ শেষেই ছাত্র তাকে জানিয়ে দেন, ‘আপনি এখন একজন মুসলিম।’ আলজাজিরা জানায়, বিগত বছরগুলোতে ব্রিটেনে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বাড়ছে।

২০১১ সালে দেশটিতে মুসলমানদের সংখ্যা ছিল ২.৭ মিলিয়ন। ২০২১ সালে তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩.৯ মিলিয়নে। মানে মাত্র ১০ বছরে মুসলমানের সংখ্যা বেড়েছে অন্তত ১.২ মিলিয়ন। বর্তমান ব্রিটেনের মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান নাগরিক।

সূত্র : আলজাজিরা মুবাশির

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯