মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাপের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৬ হাজার মানুষ

সাপের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৬ হাজার মানুষ

অনুসন্ধান ডেস্ক: বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের একটি সাবস্টেশনে সাপ ঢোকার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ১৬ হাজার মানুষ। ওই সাপের কারণে বাসিন্দাদের এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছাড়া থাকতে হয়।

গত ১৭ মে যুক্তরাষ্ট্রের অস্টিনে এমন ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ফক্স ৭ অস্টিন এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন দুপুর ১টায় বিদ্যুৎ চলে যায়। ওই সময় সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ সার্কিটের সংস্পর্শে চলে আসে সাপটি। এতে সঙ্গে সঙ্গে স্টেশনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

১৭ মে অস্টিনের বিদ্যুৎ বিভাগ একটি টুইট করে। তারা জানায়, কারিগরি ত্রুটির কারণে হয়ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। টুইটে আরও জানানো হয়, বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করা ও দ্রুত সরবরাহ ফিরিয়ে আনার জন্য কাজ করছেন কর্মীরা।

এরপর ওইদিনই আরেকটি টুইটে অস্টিন বিদ্যুৎ বিভাগ জানায়। কোনো কারিগরি ত্রুটি নয়— বরং একটি সাপের কারণে এ ঘটনা ঘটেছে।

পরবর্তী টুইটে তারা লিখেছে, ‘আপডেট: বন্যপ্রাণীর কারণেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আজ একটি সাপ আমাদের একটি সাবস্টেশনে প্রবেশ করে এবং একটি ইলেকট্রিফাইড সার্কিটের সংস্পর্শে আসে। দুপুর ২টার মধ্যে সবার কাছে আবারও পুনরায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। ধৈর্য্যর জন্য আপনাদের ধন্যবাদ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯