শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাছের সঙ্গে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

গাছের সঙ্গে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

অনুসন্ধান ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। রাতে ঝড়-বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়ে।

গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়। কুলাউড়ার রিলিফ ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক বলেন, শ্রীমঙ্গল স্টেশন থেকে লাইন ক্লিয়ারেন্স পেয়ে সিলেটের উদ্দেশে স্টেশন থেকে ট্রেন ছেড়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতেই এ ঘটনা ঘটে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯