মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জুমার নামাজের পর ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান!

জুমার নামাজের পর ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান!

অনুসন্ধান ডেস্ক: আজ জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে। তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ অভিযোগ করছে, ইমরান খানকে গ্রেফতার করার পর ৯ মে কয়েকটি সামরিক স্থাপনায় হামলাকারী ৩০-৪০ জন সন্ত্রাসী ইমরান খানের লাহোরস্থ জামান পার্ক বাড়িতে অবস্থান করছে। তাদের গ্রেফতার করার জন্য পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।

পাঞ্জাবের কেয়ারটেকার তথ্যমন্ত্রী আমির মীর বৃহস্পতিবার জানিয়েছেন, আইনপ্রয়োগকারী বাহিনী ইমরান খানের অনুমতি নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাবে। আর তা করা হবে ক্যামেরার সামনে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লাহোর কমিশনারের তদারকিতে ইমরান খানের কাছে একটি প্রতিনিধিদল পাঠাব।এই মন্ত্রী আগে বৃহস্পতিবার ২টার মধ্যে জামান পার্কের বাড়িতে থাকা সন্ত্রাসীদের হস্তান্তর করতে ইমরান খানকে আলটিমেটাম দিয়েছিলেন।

মীর বলেন, পাঞ্জাবের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মহসিন নকভি এক সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে, ইমরান খানের দলের কাছ থেকে সময় নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তার সঙ্গে সাক্ষাত করবে।

ইমরান খান অবশ্য তল্লাশি চালানোর আগে সার্চ ওয়ারেন্ট বহন করতে বলেছেন।তবে ইমরান খান দাবি করেছেন, পুলিশ এলে কোনো অভিযান পরিচালনা করবে না। তারা বরং কিছু লোককে সেখানে এনে তাদের সন্ত্রাসী হিসেবে দেখানো হবে। তবে তথ্যমন্ত্রী এর জবাবে বলেন, সবকিছু হবে ক্যামেরার সামনে।

সূত্র: জিও নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯