মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাঁজার নেশায় বাড়িতে আগুন: ঘোর কাটলে দেখেন সপরিবারে রাস্তায়!

গাঁজার নেশায় বাড়িতে আগুন: ঘোর কাটলে দেখেন সপরিবারে রাস্তায়!

অনুসন্ধান ডেস্ক:: গাঁজা সেবন করে নিজের বাড়িতে আগুন ধরালেন এক যুবক। নেশা যখন কাটলো তখন দেখেন, মাথার গোঁজার আর ঠাঁই নেই।স্ত্রী-পুত্র নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাকে। অথচ তিনি যে এমন কাজ করেছেন তা প্রথমে বিশ্বাসই করতে চাননি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উড়িষ্যার কন্ধমালে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা, এই কাণ্ড যিনি ঘটিয়েছেন, তার নাম প্রদীপ নায়েক। তিনি গাঁজা সেবনের পর বাড়িতে আগুন ধরিয়ে দেন গত শনিবার (১৩ মে) রাতে। তবে প্রত্যন্ত এলাকায় বাড়ি হওয়ায় ঘটনা জানাজানি হয় সোমবার।

কেন এই কাজ করলেন? প্রদীপ জানান, জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ চলছে। এ নিয়ে খুব চিন্তায় ছিলেন। তবে তিনি যে নিজের বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, তা নেশার ঘোরে বুঝতে পারেননি।

প্রদীপের পরিবার জানায়, রাতে চিৎকার-চেঁচামেচি করে বাড়ির সবাইকে বাইরে বের করে আনেন এ যুবক। এক-দুই কথার পর নিজেই আগুন ধরিয়ে দেন ঘরে। যদিও প্রথমে এই কথা বিশ্বাসই করতে পারেননি প্রদীপ।

তার বাড়িটি লোকালয় থেকে একটু দূরে। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা ছুটে আসেন। এর পর দমকলের সাহায্যে আগুন নেভানো হয়। প্রদীপ যখন বাড়ির লোকের সঙ্গে ঝামেলা করে বাড়িতে আগুন ধরাচ্ছিলেন, তখন ফোনের ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় এক যুবক।

পরে সেই ভিডিও দেখে প্রদীপের আক্ষেপ, ‘খুব ভুল হয়ে গেছে’।’ লজ্জা পেয়ে জানান, নেশাটা বেশি করে ফেলেছিলেন! আপাতত পরিবার নিয়ে প্রশাসনের একটি আশ্রয়স্থলে রয়েছেন প্রদীপ। তাদের কিছু শুকনো খাবারদাবারও দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯