মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ দেখে দৌড়ে পালালেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

পুলিশ দেখে দৌড়ে পালালেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: পুলিশের উপস্থিতি দেখে গাড়ি থেকে নেমে আদালত ভবনে দৌড়ে পালিয়ে অল্পের জন্য গ্রেপ্তার এড়ালেন পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী। মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট চত্বরে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তার দৌড়ে আদালতে ছুটে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে গত সপ্তাহে ফাওয়াদ চৌধুরীকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর তার দলের সমর্থকদের বিক্ষোভে সমর্থন যোগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর ইসলামাবাদ হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন তিনি। তার আবেদনের পর বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব শুনানির শেষে তাকে মুক্তির আদেশ দেন। কোন সহিংস প্রতিবাদে অংশ নেবেন না বা উস্কানি দেবেন না এই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করেন তিনি। তবে আদালতের লিখিত আদেশ জারির অপেক্ষা না করেই সেখান থেকে বেরিয়ে যান তিনি।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ফাওয়াদ চৌধুরী গাড়ি থেকে বেরিয়ে আদালত ভবনের প্রবেশপথের দিকে ছুটছেন। একজন আইনজীবী তাকে সাহায্য করতে এলে তাকে হাঁপাতে দেখা যায়।

তিনি পরে বিচারপতি চৌধুরী আওরঙ্গজেবকে জানান যে আদালত জামিন দেয়া সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে। জবাবে বিচারক বলেন, আপনি নিজে একজন আইনজীবী। আপনার বিষয়টি বিবেচনা করে লিখিত আদেশের জন্য অপেক্ষা করা উচিত ছিল। অবশেষে গতকাল সন্ধ্যায় বিচারক কর্তৃপক্ষ ফাওয়াদ চৌধুরীকে কোনো মামলায় গ্রেপ্তার করতে নিষেধাজ্ঞা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯