মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মধ্যরাতে রাস্তায় পোষা অজগর দিয়ে প্রতিপক্ষকে পিটুনি, ভিডিও ভাইরাল

মধ্যরাতে রাস্তায় পোষা অজগর দিয়ে প্রতিপক্ষকে পিটুনি, ভিডিও ভাইরাল

অনুসন্ধান ডেস্ক:: মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।

গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।

এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।

ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯